News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:১৪ পিএম বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বন্দরে বিশেষ অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ  গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার একরামপুর এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে শাকিল (৩৬) ও একই থানারন সালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন (৪৫)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আড়ে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর থানার সালেহনগরস্থ  ধৃত আসামী শাহিনের বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে সালেনগড়সহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।