নারায়ণগঞ্জ জেলা নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, মাদক কিশোর গ্যাং ছিনতাইকারী ডাকাত অস্ত্রধারী সন্ত্রাসী এবং যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চেষ্টাকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দিনে ১২২ জন, দ্বিতীয় দিনে ১১২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। থানার সিনিয়র নেতৃত্বে আমাদের অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থিরতায় রয়েছে। পরিবারকে নিয়ে সাধারণ মানুষ মানবতা জীবন যাপন করছে ছিনতাইকারীদের কবলে পড়ছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে পারছে না। এসব বিষয়গুলো নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসী ও রাজনীতিবিদ সহ সকল শ্রেণী মানুষের সহযোগিতা জন্য জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় জেলা পুলিশের অভিযানে মাদক সহ ৯জনকে গ্রেপ্তার করে।
নবাগত পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে রাজনীতিবিদ ও সাংবাদিক সমাজ আমাদের অভিযানগুলো নিয়ে সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন সংগঠনের মানুষ আমাদের সহযোগিতা করছেন। বিভিন্ন স্থান থেকে অপরাধীদের বিষয় জানাচ্ছে তথ্য দিচ্ছে। এতে যেন কোন নিরহ মানুষ দোষী না হয় সেগুলো নজর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে আগে ও বর্তমান মাদক স্পটগুলো তালিকা নিয়ে অভিযান করা হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, তাদের গোয়েন্দা সূত্রে কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।






































আপনার মতামত লিখুন :