News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে পশু খাদ্য ব্যবসায়ীকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:৪৫ পিএম সোনারগাঁয়ে পশু খাদ্য ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব  সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম অভিযান পরিচালনা করে অর্থ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার আফনান ট্রেডার্স এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও সোনারগাঁ থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স এ অভিযানে সহায়তা করেন।