News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

হংকং বিএন‌পির ক‌মি‌টিতে নারায়ণগ‌ঞ্জের ৩ জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৯:২৫ পিএম হংকং বিএন‌পির ক‌মি‌টিতে নারায়ণগ‌ঞ্জের ৩ জন

হংকংয়ে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ‎শনিবার (৫ সেপ্টেম্বর) ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

‎এতে মো. মোশারফ হোসেনকে সভাপতি এবং এস রহমান জহিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

‎ নব গ‌ঠিত কমি‌টি‌তে স্থান পে‌য়ে‌ছেন নারায়ণগ‌ঞ্জের ৩ জন। এদের ম‌ধ্যে ফতুল্লা থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ইঞ্জিনিয়ার মোঃ আবু  ছালেক (পিএইচডি) উপ‌দেষ্টা প‌দে, সি‌দ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার কে এম আহ‌মেদ রাজু ১নং যুগ্ম সম্পাদক প‌দে এবং সদর থানার দেও‌ভোগ মাদ্রাসা এলাকার আহ‌মেদ হা‌সিব সো‌বেল বি‌নোদন বিষয়ক সম্পাদক প‌দে মনোনীত হ‌য়ে‌ছেন।

‎বিএন‌পির ৪৮ তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন ও নবগ‌ঠিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন হংকং বিএন‌পির উপদেষ্টা মন্ডলী সদস্য দেওয়ান সাইফুল আলম মাসুদ, মহিউদ্দিন মহি এবং সৈয়দ একরাম এলাহী নাসের সহ প্রমুখ।

প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ।

‎ নবগ‌ঠিত ক‌মি‌টি ঘোষনার পর বিদায়ী সফল সভাপতি মোঃ জাফর আলীকে ক্রেস্ট দি‌য়ে বিদায় সংবর্ধনা প্রদান ক‌রেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।