News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বন্দরে সুইচ গিয়ারসহ ছিনতাইকারী মাদক কারবারী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:১২ পিএম বন্দরে সুইচ গিয়ারসহ ছিনতাইকারী মাদক কারবারী আটক

বন্দরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকৃত নগদ ৪ হাজার টাকা ও সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর  এলাকার হান্নান মিয়ার বাড়ী ভাড়াটিয়া আব্দুল ছাত্তার মিয়ার ছেলে জহির (২২), একই থানার কুশিয়ারা সুতারপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও একই থানার কল্যান্দী মাজারবাড়ী এলাকার মৃত আব্দুল রব মিয়ার ছেলে মোঃ হোসেন (২২)।

এ ঘটনায় আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃত ৩ ছিনতাইকারীকে উল্লেখিত মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায়  বন্দর রেললাইনস্থ  ভাঙ্গা ব্রিজের উপর থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।