News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

হাজীগঞ্জ কেল্লায় শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:৪২ পিএম হাজীগঞ্জ কেল্লায় শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব- ১১। ৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টায় ওই অভিযান চলে।

র‌্যাব-১১ জানায়, অভিযানের সময়ে ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালান। একপর্যায়ে কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে সীমানা প্রাচীর সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।