News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ার ছেড়ে দিয়ে প্রধান শিক্ষিকাকে বসালেন আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৯:২৪ পিএম চেয়ার ছেড়ে দিয়ে প্রধান শিক্ষিকাকে বসালেন আশা

নারায়ণগঞ্জের বন্দরে ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা লাকিকে সেখানে বসান তিনি। এ সময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছাও জানান।

বুধবার (২৫ নভেম্বর) ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা।

প্রধান শিক্ষিকার জন্য অনুষ্ঠানের মঞ্চে চেয়ার না দেখে তিনি বিস্মিত হন। পরে নিজের চেয়ারে প্রধান শিক্ষিকাকে ডেকে এনে বসান আশা।

আবুল কাউসার আশা বলেন, মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং বাড়ে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। যে প্রতিষ্ঠানে যার শ্রম সবচেয়ে বেশি, তাঁকে যথাযথ সম্মান দিতে হবে। এই বিদ্যালয়ের জন্য যাঁর অবদান ও পরিশ্রম সবচেয়ে বেশি, তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করা প্রয়োজন।