নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও কাশীপুর ইউনিয়নের মধ্যবর্তী এবং বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থল ডিক্রিরচর ঘাটের নদীর পানিতে রাসায়নিক পদার্থ মিশ্রিত সামগ্রী ধোয়া হচ্ছে। এতে করে নদীর পানির স্বাভাবিক রং পরিবর্তনের পাশাপাশি ছড়িয়ে পড়ছে রাসায়নিক বোটকা দুর্গন্ধ।
এ রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারকের প্রভাবে নদীর মাছ মরে উল্টে থাকতে দেখা যায়। এছাড়াও যারা এই নদীর রাসায়নিক দ্রব্যের ছড়িয়ে থাকা অংশে গোসল করেন তারাও ভোগেন নানা রকমের চর্মরোগে।
আশেপাশের ডাইং, টেক্সটাইল ও কলকারখানার ইটিপি ছাড়া নির্গত পানি বা অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি বিনা বাধায় এই নদীতে মিশছে। এছাড়াও ঘাট এলাকার যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযানের পোড়া তেল, মবিল এবং ফেলে দেওয়া পলিথিন ও প্লাস্টিক নদীর তলদেশ ভরাট করছে। শুস্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে নদীর পানি আলকাতরার মতো কালো হয়ে যায় এবং বিকট গন্ধ ছড়ায়। ডিক্রিরচর ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষ নদী পারাপার করেন। পাশাপাশি নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে অনেক মানুষ সেখানে সময় কাটান। এমন একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নদীর রাসায়নিক দূষন কোনোভাবেই মানা যায় না। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন দিন ধরে ডিক্রিরচর ঘাটের আশেপাশের ডাইং, টেক্সটাইল ও কলকারখানার ইটিপি ছাড়া নির্গত পানি বা অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি বিনা বাধায় এই নদীতে ফেলতে এবং চোখের সামনে নদীটিকে ভয়াবহ দূষণ হতে দেখে আসছিলো।
এ অবস্থায় নদী দূষন রোধ করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।






















(44)-20261120153333.jpg)














আপনার মতামত লিখুন :