বন্দরকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখতে একটি মাজারকে ব্যবহার করে কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার চক্রান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম।
২৫ নভেম্বর পাঠানো বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দের দাবি একটি চক্র তাদের হীনস্বার্থ চরিতার্থে বন্দরকে তার প্রাপ্য উন্নয়ন থেকে বঞ্চিত রাখতে কাজ করে যাচ্ছে বছরের পর বছর। বন্দর একটি উন্নত জনপদে পরিণত হোক এবং বন্দরের উন্নয়ন হোক এই চক্রটি তা কখনো চায় না।
ফোরামের আহবায়ক হাফেজ কবির হোসেন, সদস্য সচিব আব্দুল লতিফ রানা ও যুগ্ম আহবায়ক এডভোকেট শরিফুল ইসলাম শিপলু যৌথ বিবৃতিতে বলেন, কদম রসূল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। বন্দরের উন্নয়নে এবং সদর ও বন্দরের যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে যুগ যুগ ধরে নারায়ণগঞ্জের সচেতন মহল শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে শহর সংলগ্ন এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু একটি অসাধুচক্রের হীনস্বার্থে লক্ষ লক্ষ লোকের এই প্রাণের দাবি বাঁধাগ্রস্ত হয়েছে বারবার। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এর যৌথ উদ্যোগে সদর ও বন্দরবাসীর স্বপ্ন পূরণের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বেই এই চক্রটি এখান দিয়ে সেতু নির্মাণ করতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। কিন্তু শহরের সচেতন ও বিবেকবান মানুষ তার প্রতিবাদ করলে এই চক্রটি গোপনে ষড়যন্ত্র শুরু করে। ফোরামের নেতৃবৃন্দ মনে করেন মাজারকে উসিলা করে এই সেতু নির্মাণ কাজ বন্ধের বর্তমান যে চেষ্টা চলছে তা সেই চক্রেরই একটি চক্রান্ত।
বন্দর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ এসব চক্রান্তকারীদের সতর্ক করে দিয়ে বলেন, এই মাজারকে ব্যবহার করে যদি কদম রসূল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জ ও বন্দরের বিবেকবান মানুষ তা প্রতিহত করবে। এসব চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়াসহ তাদেরকে বন্দরে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বন্দরকে অন্ধকারে রেখে অপরাজনীতি করা সদর ও বন্দরবাসী কোন অবস্থাতেই মেনে নিবে না। তাই সেতু নির্মাণ কাজ চলমান রাখতে মাজার সরিয়ে নেওয়াসহ সকল অপকৌশল রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করে দেন ফোরামের নেতৃবৃন্দ। অন্যথায় সদর ও বন্দরের লক্ষ লক্ষ জনতা মাঠে নামতে বাধ্য হবেন। তারা বলেন, বন্দর খেয়াঘাট দিয়ে পারাপারের লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি কমাতে নির্মানাধীন এই সেতু শুধু বন্দরবাসীর জন্য নয়, নারায়ণগঞ্জবাসীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া এই সেতুর নির্মাণ কাজ কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না। যে সকল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিগণ এর দায়িত্বে আছেন তারা যেন সেতুর নির্মাণ কাজ চলমান রাখার জন্য একটি কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধান দিয়ে লাখো জনতার পাশে দাঁড়ান ফোরামের পক্ষ থেকে আমরা তার জোর আহবান জানাচ্ছি।























(44)-20261120153333.jpg)















আপনার মতামত লিখুন :