News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজে চাঁদাবাজি মাদকসক্তি যেন না থাকে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৩ পিএম সমাজে চাঁদাবাজি মাদকসক্তি যেন না থাকে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১২নং ওয়ার্ডে আরো যে সব প্রজেক্ট বাকি আছে সেগুলো গ্রহণ করা হবে। এই এলাকার যে সমস্যা আছে সেগুলো দ্রুত সময়ে সমাধান করা হবে। এই ওয়ার্ডটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে পরিণত হবে। এই ওয়ার্ডবাসীর কাছে আমাদের অনুরোধ, এই সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই ময়লা আর্বজনা স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কোন প্রকার চাঁদাবাজি মাদকসক্তি না থাকে, সমাজের মাধ্যমে প্রতিরোধ করবেন। না পারলে স্থানীয় কমিশনার ও আমাদের জানাবেন। আমরা সেগুলো প্রশাসনের মাধ্যমে নিমূর্ল করবো। কোন দোকান বা মানুষ যেন চাঁদাবাজিতে শিকার না হয়।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ডনচেম্বার মসজিদ হতে ব্যাংক কলোনী হয়ে খানপুর বৌ বাজার সড়ক নির্মাণ উদ্বোধনীতে তিনি একথা বলেন।

উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু।