নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের এবং আসন্ন নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন মিয়া জানান, গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদের ছেলে সুমর ও তার ছেলে শাওনের বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ দীর্ঘদিনের। এসব অপরাধে এলাকাবাসী একাধিকবার তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং সুমরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।
তিন মাস আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুমরকে ১০ পিস ইয়াবাসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ড ভোগের তিন মাসের মাথায় জেলা কারাগারে সুমরের মৃত্যু হয়।
রিপন মিয়া অভিযোগ করেন, তিনি দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি হিসেবে কর্মরত এবং গোয়ালপাড়ার বাসিন্দা।
স্থানীয় মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও একাধিক সংবাদ প্রকাশ করেছেন। সম্প্রতি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করার পর একটি ষড়যন্ত্রকারী মহল সক্রিয় হয়ে ওঠে।
তার দাবি, কারাগারে সুমরের স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে ওই মহলটি সুমরের পরিবারকে প্রলোভন দেখিয়ে ফুসলায় এবং সুমরকে নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে তাকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালায়। এমনকি ষড়যন্ত্রকারীরা সামনে থেকে সুমরের নাবালিকা কন্যা ও পরিবারের সদস্যদের শিখিয়ে দেওয়া বক্তব্য ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
এছাড়া বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ক্ষুব্ধ করতে অতীতে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চাওয়ার বিষয়টি টেনে এনে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার পৈতৃক সম্পত্তি বিক্রির টাকায় নির্মিত ঘরবাড়ি নিয়েও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে রিপন মিয়া আরও জানান, ষড়যন্ত্রকারীরা তার বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দিচ্ছে।
এ ধরনের হয়রানি, সামাজিক সম্মানহানি ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে তিনি স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সাংবাদিক সমাজ এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।






















(44)-20261120153333.jpg)












আপনার মতামত লিখুন :