News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:২২ পিএম সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে "ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় বাস্তবায়িত ফলাফল প্যাকেজ ভিত্তিক (কার্প/মিশ্র, শিং, গুলশা এবং চিতল) মাছ চাষ প্রদর্শনীর বিভিন্ন উপকরণ  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭জন চাষীর মাঝে মৎস্য ও সবজি চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম বিপ্লবসহ অন্যান্য কর্মকর্তাগণ।