News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্র ফেডারেশনের হেল্প ডেস্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৩৪ পিএম ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্র ফেডারেশনের হেল্প ডেস্ক

২৫ এপ্রিল শনিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার উদ্যোগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

‎উক্ত কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখা বিশ্বাস করে, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শুধু দাবি উত্থাপন নয়, বরং শিক্ষার্থীদের প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ এবং মানবিক ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।