রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা সংগীত প্রতিযোগিতা, আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।
২৫ বৈশাখ ১৪৩৩, ৮ মে ২০২৬, শুক্রবার নগরের আলী আহাম্মব চুনকা নগর মিলনায়তনে এ রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল সাড়ে নয়টায় প্রতিযোগিতা শুরু হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীতে * শিশু থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘ক’, ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ‘খ’, ৮ম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত ‘গ’ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সর্বসাধারণের জন্য ‘ঘ’ বিভাগ।
প্রতি বিভাগে প্রতিযোগিতার বিষয় রবীন্দ্রসংগীত। সকাল নয়টায় প্রতিযোগীদের প্রতিযোগিতা স্থলে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনফি এক’শ টাকা। প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। বিকেল ছয়টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। প্রয়োজনে যোগাযোগ : ০১৭-১১৬-১৮২৫২, ০১৮-১৯১-৪২৯৩৯








































আপনার মতামত লিখুন :