News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ফ্রেশ সল্ট কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২০ পিএম ফ্রেশ সল্ট কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী প্রতাপের চর এলাকায় বৃহস্পতিবার ২৩ এপ্রিল সন্ধ্যায়  ফ্রেশ সল্ট কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকের নাম মেহেদী হাসান। সে সোনারগাঁ উপঝেলার সনমান্দি ইউনিয়েনর ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনলোডের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”