News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

সাবেক এমপি বাহাউল হক আর নেই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:০২ পিএম সাবেক এমপি বাহাউল হক আর নেই

সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন|

শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়| পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হয়| জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে|

প্রসঙ্গত, তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন| এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন|