সর্ব্বধর্ম্ম অবতার মহারাজ শ্রী আনন্দ স্বামীজির ১৯৫ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ লব চন্দ্র আশ্রমের ভক্তৃবৃন্দের উদ্যোগে লব চন্দ্র আশ্রমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেই সাথে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিলো উৎসবমুখর আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সর্ব্বধর্ম্ম মিশনের সহ সভাপতি শ্রীযুক্ত বাবু পল্টন ঘোষ।
তিনটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ক গ্রুপ দ্বিতীয় শ্রেণি, খ গ্রæপ ৩য় থেকে ৫ম শ্রেণি ও গ গ্রুপ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি। প্রত্যেক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সর্ব্বধর্ম্ম মিশনের কাউন্সিলর তারকনাথ সাহা, কাউন্সিলর শ্যামল সাহা, বিজয় কুমার শিব আশ্রমের কমিটিবৃন্দ, যুব পরিষদের সেক্রেটারী সমীর বিশ্বাস সহ কমিটির সকল সদস্যবৃন্দ।








































আপনার মতামত লিখুন :