নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন| সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন|
শুক্রবার ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন| গত ৪ মার্চ থেকে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন|
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন| তার মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত|






































আপনার মতামত লিখুন :