জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বন্দরে ৭দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি উদ্ধোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শিবানী সরকার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেল আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা, খোরশেদ আলম, শিক্ষক মো. দিদার হোসেন।
পরে এম.আর ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে লেভেল কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে শিবানী সরকার বলেন, সকল রোগ নির্মূলের প্রধান হাতিয়ার হচ্ছে সচেতনতা। হাম-রুবেলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানে করোনার মতো ভয়াল রোগের মোকাবেলা সহজেই করতে পেরেছি সেখানে হাম-রুবেলা প্রতিরোধ আরো অনেক সহজ। সভা দুটি পরিচালনা করেন উপজেলা এমপিআই মাহাবুব হাসান।




































আপনার মতামত লিখুন :