News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বন্দরে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:৩২ পিএম বন্দরে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত'র ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে রাত পযর্ন্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাবিবপুর, কাজীপাড়া ও রুস্তমপুরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান করে পুলিশের একাধিক টিম। তবে এসময় পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সিফাত, শাহারিয়া তানভীর ও আবু সুফিয়ান নামে তিন ব্যক্তি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ে ঘটনায় জরুরি পুলিশ সেবা (৯৯৯) এর কলের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার ডিউটিতে থাকা এএসআই সোহেল রানা ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে  ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পুলিশ সেখানে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ১৪/১৫ জনের একটি সশস্ত্র ছিনতাইকারীরা পুলিশের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কনস্টেবল ফয়সালকে কুপিয়ে ডান হাতের দুটি আঙুল ও পেট কেটে জখম করে পুলিশের শর্টগান লুট করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান গুলু মিয়া বাড়ি থেকে শর্টগান উদ্ধার করে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযানে চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।