নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া, কদমতলী ও চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মিজমিজি বাতেন পাড়া এলাকার মৃত মশিউল আজম এর ছেলে মো. মুনসুরুল আজম রাসেল (২৮), একই এলাকার আব্দুল আলীর ছেলে মো. আমজাদ হোসেন (৩০), গোদনাইল ভুইয়াপাড়া এলাকার মৃত রহম আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫), গোদনাইল সৈয়দপাড়া এলাকার মো. বিল্লাল হোসেন এর ছেলে মো. ইকবাল হোসেন (৪০)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


-20260506163714.jpg)





































আপনার মতামত লিখুন :