News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট ঠেকাল পুলিশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:২৩ পিএম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট ঠেকাল পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট করে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোলেমান মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

সোলেমান মিয়া জানান, তার গ্রামের বাড়ি ফরিদপুর। কাশিপুরের হাসেমবাগ এলাকার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তার রুমের পাশে কয়েকটি রুম ভাড়া দেয়া আছে। স্থানীয় সন্ত্রাসীরা সুযোগ পেয়ে ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র নিয়ে যাচ্ছিল। তখন ভাড়াটিয়ারা ফোন করে জানালে জরুরি নাম্বারে থানায় ফোন দেই। এরপর পুলিশ গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছেন।

এলাকাবাসী জানান, হাসেমবাগ এলাকার দুর্ধষ সন্ত্রাসী জনি, ডেভিড, আজাদ, আকাশ, রাসেল সহ তাদের বাহিনীতে আরো ২০/২৫ জন রয়েছে। তারা এলাকায় চুরি ডাকাতিসহ মাদক ব্যবসা করেন। তাদের অত্যাচারে এলাকায় কেহ শান্তিতে বসবাস করতে পারেনা। তারাই দলবল নিয়ে পুলিশের বাড়িতে লুটপাট চালিয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ১০ বছর হয় অবসরে গিয়েছে পুলিশ সদস্য সোলেমান মিয়া। তিনি কাশিপুরের হাসেমবাগ এলাকায় একটি বাড়ি করেছেন। একসময় এ বাড়িতেই হাসেম পরিবার নিয়ে বসবাস করতেন। এরমধ্যে তিনি পরিবার নিয়ে অন্যত্রে থাকেন কিন্তু তার মুল্যবান আসবাবপত্র এ বাড়িতে ছিল। স্থানীয় কিছু সন্ত্রাসী সুযোগ পেয়ে সোলেমানের বাড়ির তালা ভেঙ্গে ঘরের আসবাবপত্র লুট করে নিয়া যাচ্ছিল। এসময় খবর পেয়ে সোলেমান জরুরী নাম্বারে ফোন করেন। তখন পুলিশ গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা আসবাবপত্র রেখে পালিয়ে যায়।