News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

‎‎ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:২৮ পিএম ‎‎ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন

বুধবার (৬ মে) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৃজয় শাহা।

‎সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মৌমিতা আক্তার এবং সদস্য সচিব হিসেবে তাহমিদ আনোয়ারকে মনোনীত করা হয়। 
কমিটিতে যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায় ও শেখ সাদি, যুগ্ম সদস্যসচিব :মুয়াজ সাফাত, সদস্য ফাতেমা আক্তার সুরভী, শিফা, আব্দুল আহাদ, শান্ত চক্রবর্তী।

‎নবনির্বাচিত আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এবং শিক্ষার্থীদের স্বার্থই তাদের একমাত্র অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ পাস সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না। সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন হাফ ভাড়া কার্যকর রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আগে ৫০ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু বর্তমানে ৫৫ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হচ্ছে, যা নির্ধারিত ২৮ টাকার চেয়ে বেশি।

‎তিনি এ পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং সপ্তাহে ৭ দিন হাফ পাস কার্যকর করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজের জন্য বাস চালু করার দাবি জানান এবং একটি নিরাপদ, সুস্থ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি উল্লেখ করেন নারায়ণগঞ্জ কলেজের পাশের ২ নম্বর গেইট বাস টার্মিনালের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বাস টার্মিনাল থাকা দায়িত্বহীনতার পরিচয় এমন মন্তব্য করে তিনি অবিলম্বে টার্মিনালটি অপসারণের দাবি জানান।

‎এছাড়াও তিনি কলেজের আশপাশে অবৈধ দোকান উচ্ছেদ, সিরাজউদ্দৌলা সড়কের জরুরি মেরামত এবং কলেজে ক্যান্টিন চালুর দাবি জানান।

‎সভায় নেতৃবৃন্দ একটি শিক্ষাবান্ধব নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।