২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা ও ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও শহীদদের মাগফিরাত কামনায় এক দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিকালে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুন ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
মহানগর সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, উলামা পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদাাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আল-আমীন শেখ, মাওলানা শরীফ মাহমুদ ও মাওলানা আমীনুর রহমান নড়াইলী প্রমুখ।





































আপনার মতামত লিখুন :