দীর্ঘ প্রায় ১৫ বছর পর একটি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এই তথ্য জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, বিআরটিসি চেয়ারম্যান হিসেবে ক্ষমতার অপব্যবহারে সংস্থার ২ লক্ষ ৩৪ হাজার ৬৫ টাকা ক্ষতি হওয়ায় অভিযোগে আওয়ামীলীগ সরকার ঢাকা জেনারেল সার্টিফিকেট অফিসারের আদালতে তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে উল্লেখিত অর্থ ৬০ দিনের মধ্যে আদায়ের জন্য মামলা করেছিলেন। ২০১১ সালের ৫ এপ্রিল জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে ৬৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, সরকারী অডিট রিপোর্ট মোতাবেক যদিও বিআরটিসির ক্ষতি হয় নাই, তবুও সংসদীয় কমিটির তদন্তে অন্য কোন অভিযোগ না থাকলেও শুধু মাত্র হয়রানী ও ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে রাজনৈতিক বিচেনায় অর্থ আদায়ের উক্ত মামলা করা হয়। দীর্ঘ দিন চলার পর মামলাটি সরকার পক্ষ প্রমাণে ব্যর্থ হওয়ায় গনদাবী আদায় আইনের ৪৪(২) ধারা মোতাবেক আমাকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালত মামলার দ্বায় হইতে অব্যহতি প্রদান করেন।
পরবর্তীতে সরকার এই আদেশের বিরুদ্ধে আপীল করলে আপীল আদালতের নির্দেশে মামলাটি পুনরায় পুন:জীবিত করা হয়। সেই সাথে ২০২৬ সালের ৩১ মাচ চূড়ান্ত শুনানীর পর সরকার মামলা প্রমানে ব্যর্থ হওয়ায় আদালত আমার বিরুদ্ধে আনীত মামলা “নথি-জাত” করেন যার রায় প্রকাশ করা হয়।





































আপনার মতামত লিখুন :