সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে বর্ষা (২০) এক নামের গার্মেন্ট কর্মীর মরদেহ মরদেহ পাওয়া গেছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে পৌনে ৯টায় নাসিক ৩নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি বসতবাড়িতে মরদেহ মেলে। নিহত নারী ৩নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। তিনি এবং তার স্বামী নিমাইকাশারীস্থ মুহিদুল ইসলাম নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে যাচ্ছিলো।
সবশেষ গত তিনদিন যাবত ভিকটিমের ঘরটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে আজ সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে অবগত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল আসে।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জাগো জানান, আমরা ঘটনাস্থল এসে বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের ওসি তদন্ত এবং ওসি অপারেশন স্যারের অপেক্ষায় রয়েছি,উনার আসলে মরদেহে হাত দেওয়া হবে।
ভিকটিমের স্বামী অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বামীর খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে জানানো সম্ভব হবে।


-20260506163714.jpg)


































আপনার মতামত লিখুন :