সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘দেশে সরকার আসে সরকার যায় কিন্তু বিচার ব্যবস্থার কোন পরিবর্তন হয় না। সব সরকারই আদালতকে নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করার হাতিয়ার বানায়। ১৬৪ ধারায় ঘাতক হিসেবে নাম আসার পরেও আজমেরি ওসমানকে গ্রেপ্তার করা হয় নাই, বরং প্রশাসনের সহায়তা নিয়ে সে তার সন্ত্রাসি বাহিনী নিয়ে সারা শহরকে আতঙ্কিত করে রেখেছিল। তার ছবি নিয়ে শহরে সন্ত্রাসীরা মিছিল করেছে অথচ তাদের বিরুদ্ধেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। সন্ত্রাসী-মাফিয়াদের পক্ষ নেয়া প্রশাসনের চরিত্রে এখনো কোন পরিবর্তন হয় নাই। এরা জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে। ৫ আগস্টের পর তারা তাদের দল বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি। প্রশাসন ও সরকারী সংস্থার সহায়তা নিয়েই শামীম ওসমান সপরিবারে বিদেশে যেতে পেরেছে।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর উপলক্ষ্যে ২২ মে বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে রেবেকা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, শিল্পী অরূপ রাহী, গণঅধিকার কর্মী ইলোরা জামান, এনপিএর সদস্য কৌশিক আহমেদ ও সংস্কৃতি কর্মী জমশেদ আনোয়ার।


-20260522173818.jpg)



































আপনার মতামত লিখুন :