News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুলের শিক্ষার্থীদের নতুন পোশাক দিলো সামাজিক সংগঠন বদল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৪ পিএম স্কুলের শিক্ষার্থীদের নতুন পোশাক দিলো সামাজিক সংগঠন বদল

স্কুলের নতুন পোশাক আর নতুন বইয়ের আমেজ চলে গিয়েছে আরো ৫মাস পূর্বে। নতুনত্বের ভিড়ে ৯৫ নং আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী পুড়ানো স্কুল ড্রেস,জুতা এবং কলমের কালি লেপ্টে থাকা শার্ট পড়ে পাঠ গ্রহন করে যাচ্ছিলো। সেই বিষয়টি বদল নামক সামাজিক সংগঠনের নজরে পড়লে সংগঠনটি সুবিধা বঞ্চিত ১২জন শিক্ষার্থীকে নতুন পোশাক উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) মে ৯৫ নং আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে। 

আয়োজনে স্কুলটির প্রধান শিক্ষিকা খাদিজা বেগম সভাপতিত্ব করেন।

বদল সংগঠনের প্রতিষ্ঠাতা সিহান রাজ্জাক সঞ্চয় জানিয়েছেন, ১২ জন শিক্ষার্থীর পোশাকের অবস্থা খুবই খারাপ ছিল। খবরটি জেনে আমরা ওইসব শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছি। এছাড়াও স্কুলের আরো দুটি সমস্যা তুলে ধরা হয়েছে। নতুন ভবন এবং শিক্ষকদের জন্য টয়লেট সংকটের সমাধানের ব্যাপারে আমরা আলাপ করেছি।

উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আইন কলেজের ভিপি খন্দকার সাদ্দাম হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম বাদল,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাহাঙ্গীর আলম, কবি মিথুন খান, বদল সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অনিক,সাকিব,শান্ত।