News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মইনুউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৯ পিএম কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মইনুউদ্দিন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ডের হাজীগঞ্জ, এম সার্কাস ও কিল্লার পুল এলাকার সক্রিয় জামায়াতে নেতা-কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।

২২ মে (শুক্রবার) বাদ আসর তিনি উক্ত এলাকার নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে মাওলানা মইনুউদ্দিন আহমাদ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরিদর্শনকালে বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ মুস্তাকিম চৌধুরী ও জহিরুল ইসলামের খোঁজ-খবর নেওয়া এবং তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

নাসিক ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা.আলী আশরাফ খান, ওয়ার্ড সেক্রেটারি মো. খোকন মিয়া, স্থানীয় জামায়াতে নেতা শফিউর রহমান অপু, সোহেল মিয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।