রামিসা, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
শুক্রবার (২২মে) সকাল সাড়ে ১১ টায় সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে উপজেলা খেলাঘর নামক সংগঠন এ আয়োজন করেন।
দেখা গেছে, অনুষ্ঠিত মানববন্ধনে খেলাঘরের সদস্য, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর মানববন্ধনকারীরা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন।
খেলাঘরের সংগঠক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ব্যক্তিরা প্রতিবাদী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। দেশের রাজনীতিবিদরা ভারতবিরোধী নিয়ে ব্যস্ত, অথচ দেশের শিশুরা দিনের পর পর ধর্ষিত, নির্যাতিত পরবর্তী হত্যার শিকার হচ্ছে সেদিকে কোন খেয়াল নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের শিশুরা কিভাবে নিরাপদ থাকবে সে দিকে নজর দিয়ে কাজ করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া জরুরি।
বক্তারা আরো বলেন, গত প্রায় দেড় বছরে দেশে ৫৮০ জন শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪৮৩টি শিশু। তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায় তা ভাববার সময় এসেছে?। আমাদের শিশুরা বর্তমানে কোথাও নিরাপদ নেই। সরকারের খুব দ্রুততম সময়ে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিৎ যেন শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা কোন রকম শঙ্কায় না থাকে।
প্রধানমন্ত্রী রামিসার বাড়িতে গিয়ে দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার পাওয়ার যে আশ্বাস দিয়েছেন তা শুধু কথায় নয়,কাজে এর প্রতিফলন দেখতে চাই। এছাড়া শুধু রামিসাই নয়,কোন ঘটনা ঘটলেই তা নিয়ে রাজনীতি না করে কোন ঘটনা ঘটার আগেই যেন শিশুরা নিরাপদ থাকতে পারে সে ব্যাপারে সোচ্চার হয়ে কাজ করা উচিত
মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাঘরের সভাপতি হাসি আলম, সোনারগাঁ উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন প্রমূখ।


-20260522173818.jpg)



































আপনার মতামত লিখুন :