News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:১৯ পিএম ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন

ঈদুল আযহার ছুটির আগেই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শুক্রবার(২২ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিশেষ বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক সুজন।

তিনি বলেন, বিগত ৫৪ বছরেও শ্রমিকরা যথাযথ মূল্যায়ন পাননি, অথচ এই রাষ্ট্র শ্রমিকদের হাতেই গড়া ও পরিচালিত। তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে বলেন, প্রতিটি পণ্যের দাম বাড়লেও শ্রমিকের মজুরি কখনো সে অনুপাতে বাড়ানো হয় না, যা চরম বৈষম্যের প্রমাণ।

অন্য বক্তারাও ঈদের ছুটির আগেই মালিকপক্ষকে শ্রমিকদের মজুরি ও উৎসব ভাতা পরিশোধ করার আহ্বান জানান।

একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাবুদ্দিন শান্ত, কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ, আজিম, সজীব হোসেন ইবু, রেজাউল করিম রাজা, রাকিব মোল্লা এবং হাবিবুর রহমান।