তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর উপলক্ষ্যে ২২ মে বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে “ত্বকী সমাবেশ” অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে রেবেকা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, শিল্পী অরূপ রাহী, গণঅধিকার কর্মী ইলোরা জামান, এনপিএর সদস্য কৌশিক আহমেদ ও সংস্কৃতি কর্মী জমশেদ আনোয়ার।
অনুষ্ঠানে সংগীত, ত্বকীর কবিতা ও ত্বকীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি, নাটক, পারফর্মিং আর্ট পরিবেশন ও ক্যানভাসে প্রতিবাদী চিত্রআঁকা হয়। এতে অংশগ্রহণ করে সমগীত, জিয়াউল ইসলাম কাজল, উদীচী, বটতলা, ওয়ার্দা আশরাফ, শর্মী হোসেন, আরমিন মুসা, আহমেদ বাবলু, কোরাস ও ওয়ার্দা। মুক্ত ক্যানভাসে আঁকায় অংশ নেন শিল্পী জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, মাসুদুল হক, সাহিদা আক্তার, শাহীনা ইসলাম, ফিরোজ আহমেদ, কাইয়ুমুল ইসলাম, কামরুজ্জামান রোমেল, সামছুল আলম আজাদ ও শহিদ হোসেন মিঠু।
আনু মুহাম্মদ বলেন, ‘দীর্ঘ ১৩ বছর ধরে আমরা আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। কিন্তু বিচার হচ্ছে না। এই বিচার হীনতাই আজকে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে দেশে প্রতিদিন ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটছে। মানুষ বিচারব্যবস্থার প্রতি আস্থ হারিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এইটি রাষ্ট্রকাঠামোর ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমরা দ্রুত ত্বকী, সাগর-রুনী, তনু, রামিছাসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করছি।


-20260522173818.jpg)

































আপনার মতামত লিখুন :