বন্দরে পিতাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে মরন (১৬) গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোর আবু বক্কর সিদ্দিক ওরফে মরন বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার দিনমজুর সবুজ মিয়ার ছেলে।
নিখোঁজের বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।
এর আগে গত শনিবার (১৬ মে) রাত ১০টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকা থেকে ওই ছেলেটি নিখোঁজ হয়।
নিখোঁজের পিতা সবুজ মিয়া জানান, আমি পেশায় একজন সিএনজি চালক। গত শনিবার রাতে আমার গাড়ীটি হঠাৎ ডিস্টার্ব দিলে মদনগঞ্জ সোনালী ব্যাংকের সামনে একটি সিএনজি গ্যারেজে গাড়ী মেরামতের কাজ করি। আমার বাড়িতে আসাতে দেরি হওয়ার কারনে আমার ৩য় ছেলে মানসিক ভারসাম্যহীন আবু বক্কর সিদ্দিক আমাকে খুঁজতে বাসা থেকে বের হয়ে সে গত ৬ দিনও বাসায় ফিরে আসেনি। ছেলের কোন সন্ধান পেলে নিম্ন নাম্বারে ০১৯২১৭২৬৬৮২ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো।



































আপনার মতামত লিখুন :