নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে আনাস (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার দিঘলদী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত আনাস উপজেলার শ্রীনিবাসদী এলাকার বেনু মিয়ার ছেলে। সে দিঘলদী মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় আনাস। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আনাসের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গরমের কারণে শিশু শিক্ষার্থীরা প্রায়ই পুকুরে গোসল করতে নামে। তবে পর্যাপ্ত নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।



































আপনার মতামত লিখুন :