রামিসা, আছিয়াসহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য নারী ও শিশুরাও অংশ নেন।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘরের উপদেষ্টা রথীন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, সিপিবি জেলা সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম দিপু, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ, মহানগর বিএনপি নেতা মাকিল মোস্তাকিম শিপলু, ১৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আরিফ হোসেনসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে আজকে রামিসার বাবা বিচার চাচ্ছে না। বিগত দিনেও দেশে রামিসা, আছিয়ার মতো অসংখ্য শিশুকে নির্যাতনের পর হত্যা করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ায় আমরা আশাবাদি। আমরা অবিলম্বে দ্রুত বিচার আইনে খুনীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি শিশুদের জন্য আলাদা আইন প্রণয়ন এবং শিশুদের পৃথক মন্ত্রনালয় দাবি করছি।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, বিগত দিনে অসংখ্য হত্যাকান্ডের বিচারহীনতার পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি। কিন্তু আমি এখন বলছি এ ধরনের বিকৃত মানসিকতার খুনীদের ক্রসফায়ার দেয়া উচিত।


-20260522173818.jpg)



































আপনার মতামত লিখুন :