দৈনিক ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মামলা প্রত্যাহার, মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি নিয়ে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই রবিবার বেলা ১২ টায় চাষাঢ়াস্থ সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সহ–সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সভাপতি ও দৈনিক আমার সময় স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময় স্টাফ রিপোর্টার এস, এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ এর সম্পাদক মো: শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাব এর সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি জি,কে, রাসেল, দৈনিক যায়যায়দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা'র সম্পাদক মো: শাহ আলম তালুকদার ও নির্বাহী সম্পাদক এইচ,এম, সেকান্দার আলী, এন,এ,এন টিভির পোগ্রাম ডিরেক্টর মো: শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলা'র বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: সাজু হোসেন, সময় সকাল এর ব্যবস্থাপনা সম্পাদক মো: নাজমুল হোসেন (আশিক), নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো: মিঠুন মিয়া।
উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে সাংবাদিক হাফিজুর রহমান শফিক সহ কারাবন্দী সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানান এবং নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন।
বক্তারা আরও বলেন, কলমকে থামিয়ে দেয়া যায় কিন্তু সত্যকে কখনো নয়। একজন সাংবাদিকের শক্তি তার কলম, তার বিবেক এবং সত্য প্রকাশের সাহস। সেই কণ্ঠস্বর যদি অন্যায়ভাবে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয় , তাহলে প্রশ্ন জাগে আজ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মো: লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো: সুজন, মো: মুক্তাদির রহমান, মো: তোফাজ্জল হোসেন, মো: আল আমিন, মো: জাকির আহমেদ, মনির হোসেন, মো: ওয়ারদে রহমান প্রমুখ।









































আপনার মতামত লিখুন :