News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

লায়ন্স ক্লাবের প্রথম বোর্ড ও সাধারণ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:১৭ পিএম লায়ন্স ক্লাবের প্রথম বোর্ড ও সাধারণ সভা

লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষে প্রথম বোর্ড সভা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ জুলাই রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর ক্যাফেটেরিয়া সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট এ্যাডভোকেট জাকির হোসেনের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন আঞ্জুমান আরা আকসির এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন এমরান ফারুক মইন (পিএমজেএফ), ক্লাব পরিচালক লায়ন মোঃ আলী আকবর (এমজেএফ),ক্লাব পরিচালক লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব পরিচালক লায়ন ডা. মিজানুর রহমান টুটুল, ক্লাব পরিচালক লায়ন মোঃ নজরুল ইসলাম এমজেএফ, ক্লাব সাবেক প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন ডা. এ্যাডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি এমজেএফ, এলসিসিআই ক্লাব কো অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মাহাবুব এলাহি, সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. আলালউদ্দিন এমজেএফ,  সেক্রেটারী লায়ন অ্যাডভোকেট বিল্লাল হোসেন, প্রথম জয়েন্ট সেক্রেটারী লায়ন মো. শাহ আলম, দ্বিতীয় জয়েন্ট সেক্রেটারী লায়ন মো. নজরুল ইসলাম সোহেল, ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, টেলটুইস্টার লায়ন অ্যাডভোকেট বি এম হোসেন, টেমার লায়ন রাকিব উল হাসান, জয়েন্ট টেমার লায়ন জুবায়ের আহমেদ।

সভার প্রথমে পবিত্র কোরআন তোলোয়াত ও লায়ন শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। 

পরে ক্লাবের বার্ষিক কার্যক্রম পরিকল্পনা ও বিবিধি বিষয় নিয়ে আলোচনা করে সকলের মতামত গ্রহন করা হয়।  পরে সভায় লায়ন নাসির উদ্দিন মন্টু প্রায়াত লায়ন কুতুবউদ্দিন আকসির স্মরণে ক্লাবে দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট এর কাছে। 

এসময় আগামীতে ক্লাবের সেবামূলক কার্যক্রম নারী জরায়ু চিকিৎসা, চোখের সানি অপারেশন ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করে সভা সমাপ্ত করা হয়।