নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী বলেছেন, সামনের দিনগুলো আমরা শক্তিশালী হবো। সারাদেশে আইনশৃঙ্খলা উন্নত ঘটাতে মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়দের দায়িত্ব দিয়েছে সরকার। আমাদের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবকে দেয়া হয়েছে। সরকারও চাচ্ছে আইনশৃঙ্খলা উন্নয়ন ও সুশাসন গড়ে তুলবে। প্রতিমন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়েছেন, তিনি ও ডিসি-এসপি মহোদয়ের সিদ্ধান্ত নিবে নারায়ণগঞ্জকে কিভাবে চাঁদাবাজ চুরি ছিনতাই মাদকমুক্ত কিভাবে রাখা যায়। আশা করছি নারায়ণগঞ্জ এখন যেমন আছে তার চেয়ে আরো ভালো হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর টানবাজার এলাকায় লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনটির সভাপতির শামসুজ্জামান চন্দনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, বাংলাদেশ ইয়াং মার্চেন্টের পরিচালক মাজহারুল ইসলাম জোসেফ, চেম্বার অফ কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু ও সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহান উপস্থিত ছিলেন।
তারেক আল মেহেদী আরও বলেন, অপরাধীরা এখন জেলা পুলিশকে দেখে ভয় পায় না। র্যাবের ব্ল্যাক ড্রেস দেখলে ভয় পায়। এবং ডিবি ড্রেস দেখেও ভয় পায়। টানবাজার এই এলাকায় এলাকায় বৃহস্পতিবার টাকা সংগ্রহের সময় ছিনতাই ঘটনা ঘটে। আর যেন না ঘটে সেদিকে বিষয়টি পুলিশের নজরে এসেছে। এলাকায় বিশেষ টিমের মাধ্যমে সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবারও বিশেষ নজরদারি থাকবে, যাতে ছিনতাইকারীরা অপরাধ করার সুযোগ না পায়।




































আপনার মতামত লিখুন :