সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের পরিচালক কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, পঞ্চায়েত হলো একটি আমাদের আদি সমাজ ব্যবস্থা। এই ব্যবস্থাকে আমরা যদি শক্তিশালী করি তাহলে আমাদের সমাজের সকল অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করা যাবে। তাই আমি এই পঞ্চায়েত কমিটি নিয়ে আশাবাদী। প্রত্যেকটি এলাকাতেই পঞ্চায়েত গঠনে কাজ করতে হবে। আমাদের সচেতন সতর্ক হতে হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহরের থানা পুকুরপাড় এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন লয়েল ট্যাংক, শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠান, সন্ত্রাস-মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা সমাজকে শান্তিপূর্ণ অবস্থানে যাওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন সময় মাদক ব্যবসায়ী ছিনতাইকারীদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি। কিন্তু সাতদিনের ব্যবধানে তারা ছাড়া পেয়ে যায়। যারা মাদকাসক্ত ছিনতাইকারী দুস্কৃতিকারীরা যেন তাড়াতাড়ি জামিন না পায় সেই ব্যবস্থা করতে হবে। যারা ছিনতাই করে তারা সবাই মাদকাসক্ত। তাদের মধ্যে হুঁশ থাকে না।
তিনি আরও বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই পঞ্চায়েত কমিটির নেতাদের পাশে আছি। আমাদের এ অঞ্চলগুলো শান্তিপূর্ণ করার জন্য যা যা করার দরকার আমরা করবো। যারা পঞ্চায়েত কমিটিতে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ থেকে সকল অনিয়ম দূর করে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে পারি।




































আপনার মতামত লিখুন :