নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নজরুল বর্ষ উদযাপিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়েছে। বাজেটে শিক্ষাখাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশকে ডেভেলপ করতে হলে শিক্ষাখাতকে উন্নত করতে হবে। আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠান যেন এর সুফল ভোগ করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করবো।
অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তারসহ আরো অনেকে।






































আপনার মতামত লিখুন :