News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

মাদক সন্ত্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে : সোহান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১০:০৪ পিএম মাদক সন্ত্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে : সোহান

লয়েল ট্যাংক, শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহান বলেছেন, আমাদের সমাজ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্যই একটি সামাজিক অঙ্গীকার নিয়ে আমরা একত্রিত হয়েছি। মাদক শুধু একটি জীবন নষ্ট করে না; এটি একটি পরিবারকে নষ্ট করে। ধীরে ধীরে পুরো সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহরের থানা পুকুরপাড় এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন লয়েল ট্যাংক, শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠান, সন্ত্রাস-মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সাথে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল আক্তার সোহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সোহান বলেন, মাদক যখন সন্ত্রাস অপরাধে যুক্ত হয় তখন আমাদের সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব শুধু একার নয় আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে তরুণ সমাজের প্রতি আমাদের আহ্বান মাদক নয় শিক্ষা বেছে নাও; অপরাধ নয় সফলতা বেছে নাও; সন্তাস নয় মানবিকতা বেছে নাও। তোমরা আমাদের ভবিষ্যৎ; তোমাদের হাতেই আমাদের আগামী দিনের সমাজ।

অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সোহেল আক্তার সোহান বলেন, অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ সন্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।