News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সদর উপজেলা ক্রীড়া সংস্থায় সভাপতি ইউএনও, সদস্য সচিব রিয়াদ চৌধুরী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৮:৩০ পিএম সদর উপজেলা ক্রীড়া সংস্থায় সভাপতি ইউএনও, সদস্য সচিব রিয়াদ চৌধুরী

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনকে সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮—এর ১৫(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গঠিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুসরণ করে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এই ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ সদরের ক্রীড়াবিদ মাহবুব হোসেন বিজন।

অফিস আদেশ অনুযায়ী, এ কমিটি নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমকে সাংগঠনিক কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।