News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১০:১৩ পিএম বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে

নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন: তরিকুল সুজন 

গণসংহতি আন্দোলনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ আগস্ট নারায়ণগঞ্জ শহীদ মিনারে সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, সদস্য নাজমা বেগম, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ, যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, ভ্যান শ্রমিক সংহতির সভাপতি মোঃ ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, গণসংহতি আন্দোলনের ২৪ বছরের পথচলা মূলত একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণসংহতি আন্দোলন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।

২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মরণ করে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।