২৯ আগস্ট ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার সভাপতি শাহ্ আব্দুল আজিজ বিবৃতিতে বলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ৫শত বছরের পুরোনো বড় সরদার বাড়িতে আগস্টের মাঝামাঝি সময়ে কোক স্টুডিও নামের একটি প্রতিষ্ঠানের গানের শুটিং হয়, সেই শুটিং এর কারনে ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক বড় সরদারবাড়ি যা অত্যন্ত দুঃখজনক।
এই ঘটনায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, বড় সরদারবাড়ি এটি আমাদের বাঙালি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। মুঘল আমলে প্রতিষ্ঠিত এই বাড়ি টি সে সময়ের ইতিহাস ঐতিহ্যকে ধারন করে। বর্তমানে ঐতিহাসিক বড় সরদার বাড়িটির সার্বিক তদারকি, প্রশাসন ও পর্যবেক্ষণের মূল দায়িত্বে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা এটি বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের জন্য ভাড়া দিয়ে থাকেন। তবে দুঃখ জনক হলো সম্প্রতি একটি গানের শুটিং এ এটির অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার করে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।




































আপনার মতামত লিখুন :