২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানও দেশ ত্যাগ করেন। এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ভিডিও বার্তায় দেখা না গেলেও বিভিন্ন গণমাধ্যমে ভিডিও সাক্ষাতকার দিয়ে প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে শামীম ওসমানকে। সেখানে এক সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাতকারে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং নারায়ণগঞ্জের রাজনীতি নিয়েও বেশ খোলামেলা আলোচনা করেছেন। সেখানে ওই সাংবাদিক তাকে প্রশ্ন আইভী প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীকে নিয়ে কোন মন্তব্য করতে রাজি না হয়ে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। সেই সাথে আইভীর দেওয়া গডফাদার তকমা নিয়েও তিনি কথা বলেন এবং তাতে তার কোনো আপত্তি নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
ওই সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনাদের দলের নেত্রী সাবেক মেয়র আইভী আপনাকে গডফাদার বলেছেন। উত্তরে শামীম ওসমান বলেন, আইভী সম্পর্কে আমি কিছু বলবোনা। আমার এই বোনটা অত্যাচারিত হয়েছে। বিনা কারণে বিনা অপরাধে তাকে ৭ থেকে ৮ মাস জেল খাটতে হয়েছে। আমার কাছে খারাপ লাগে তার কয়দিন আগেই ওর ছোট ভাইটা মারা গেছে। ওর ছোট ভাইয়ের দুটা বাচ্চা ছিলো ওই ছিলো তাদের মূল অভিভাবক। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তি পেয়েছে কিন্তু আমি এখনো এটার তীব্র প্রতিবাদ জানাই। আর গডফাদার যারা বলে, তাতে আমার আপত্তি লাগেনা। গডফাদার বলুক, গডবাদ্রার বলুক আমাকে গডমাদার না বললেই হলো। নো প্রবলেম। আমাকে লিঙ্গ পরিবর্তন না করে দিলে আমার কোন আপত্তি নাই।
এই একই প্রসঙ্গে শামীম ওসমান দেশে থাকতেও একটি বক্তব্যে বলেছিলেন, আমাকে গডফাদার বলে। কারো যদি মনে হয় আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন গডমাদার বইলেন না বিকজ আই অ্যাম এ ম্যান।




































আপনার মতামত লিখুন :