নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা বিকাশ এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাহিত্য কর্ণার’-এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশ হিসেবে বিদ্যালয়ের দেয়ালিকা ‘বাঁধনহারা’ প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে সাহিত্য কর্ণার স্থাপনের ফলে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়ার সুযোগ পাবে। পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। একই সঙ্গে বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সৃজনশীল কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের সুস্থ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।






































আপনার মতামত লিখুন :