News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ মহিলা পরিষদের মতবিনিময় সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:৪৪ পিএম নারায়ণগঞ্জ মহিলা পরিষদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ। 

বক্তারা বলেন, অভিন্ন পারিবারিক আইন বলতে সকল ধর্মের মানুষের জন্য প্রযোজ্য একটি সাধারণ পারিবারিক আইন বোঝায়। এই আইনে বিয়ে, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে সকল ধর্মের মানুষের জন্য একই নিয়মকানুন থাকবে। বর্তমানে বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন পারিবারিক আইন প্রচলিত আছে, যা অনেক ক্ষেত্রে নারীদের জন্য বৈষম্যমূলক। অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের মাধ্যমে এই বৈষম্য দূর করা এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করা হয়। বক্তারা সকলে একমত হয়েছেন যে- এই বিষয়ে শহর থেকে গ্রামে-গঞ্জে প্রচার চালাতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল শ্রেণীর নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় এই বৈষম্য দূর করতে হবে। রাষ্ট্রকে মূল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন। মতবিনিময় করেন আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট জাহিদুল হক দীপু, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক সালমা আক্তার ডলি, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন আহমেদ সবুজ, সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল, গণনসঙ্গতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা অঞ্জন দাস, সাংবাদিক আল মামুন প্রমুখ।