News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:০২ পিএম শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন

নারায়ণগঞ্জের চাষাঢ়া হর্কাস মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত শুভ দাস ও বিল্লাল হোসেন এর হত্যার ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নাট্য পরিচালক ফজলুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শুভর স্ত্রী জ্যোতি হোসেন, মা আয়েশা বেগম, বোন সুমাইয়া আক্তার।

বক্তারা বলেন, শুভ হত্যার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ অন্যতম প্রধান আসামি অনিক, অহিদ, সুমন, ইমন, জয়, বাহার, রাহাত, ছোয়াদ ও সাজ্জাদকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ফলে পলাতক আসামিরা নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে।

এমনকি মামলার বাদী পুলিশ হওয়ায় এ মামলার সত্যতা উদঘাটন নিয়ে তারা সন্দেহ পোষণ করেন।

শুভর স্ত্রী জ্যোতি হোসেন বলেন, আমরা যেন এ মামলার বাদী হতে পারি সে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে জেল হাজতে জামাইয়ের আদরের রাখা হয়েছে বলে অভিযোগ করেন।

অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করে ফাঁসির রায়ের ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।