“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পর্যটকদের আগমন সবচেয়ে বেশি। পানাম সিটি ও জাদুঘর সহ জেলার পর্যটনকেন্দ্রগুলোকে আরও উন্নত ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। রাস্তা-ঘাট সহ বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে নারায়ণগঞ্জে পর্যটনশিল্প প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। এ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আলম প্রমুখ।








































আপনার মতামত লিখুন :