News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মোটর সাইকেল থেকে নামিয়ে কিশোর গ্যাং লিডারকে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:০৩ পিএম মোটর সাইকেল থেকে নামিয়ে কিশোর গ্যাং লিডারকে হত্যা

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটর সাইকেল থেকে নামিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকার এমএ আজম বাবুর ছেলে।

ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর রোববার রাত ৯টায় দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকাতে।

নিহতের বড় ভাই রাফিন জানান, রাত নয়টার দিকে ইসদাইরে রাস্তা দিয়ে নাছিম নামের এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটর বাইকে করে নিজ এলাকায় ফিরছিলো ইভন। এমন সময় মোটর সাইকেলের গতিরোধ করে ইভনকে বাইক থেকে নামিয়ে শফিকুল তার দুই ভাই পাগলা সাইফুল ও বাবু সহ ৮-১০ জন সন্ত্রাসী কোপায়। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা নাছিমকে কোপায়। এক পর্যায়ে ইভনের ব্যবহৃত মোটর সাইকেল সাথে থাকা মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীর। পরে  শরিফ  নামের এক যুবক ইভনকে প্রথমে  শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইভনের বাবার বরাত দিয়ে  ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শহিদুল জানান, সাইফুল,বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভনকে কোপায়। পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভন মারা যায়।